“চট্টগ্রামে সাংবাদিক আটকে রাখা সেই ইটভাটা গুড়িয়ে দিল জেলা প্রশাসন”

202

আজ চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের অবৈধ এবিসি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

Advertisement

এসময় সাথে ছিল পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম জেলা পুলিশ।

এবিসি ইটভাটায় কোন লাইসেন্স না থাকায় সেটির চুল্লি, চিমনি গুড়িয়ে দেয়া হয়।

একই দিন বিকালে ৭ নং বেতাগী ইউনিয়নের কে বি এম ইটভাটার মালিক মোঃ কামাল উদ্দীন কে পাহাড় থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কাটার দায়ে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

Advertisement