হাটহাজারীতে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ!

157

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ছবি ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

Advertisement

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছড়িয়ে পড়া ওই ছবির বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে আহমেদ হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা এমন বর্বরতার শিকার হন। দুবার হামলার শিকার হয় তার পরিবার।

এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলম বলেন, ‘প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে গত ১৫ ও ১৭ ফেব্রুয়ারি দুই দফা নির্যাতনের শিকার হন এ বীর মুক্তিযোদ্ধা। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আহমেদ হোসেনের বাড়িতেই এ ঘটনা ঘটে। আমি তার বাড়ি গেয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ নিয়ে আমরা মর্মাহত। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে আমি আহমেদ হোসেনের বাড়ি যাচ্ছি।

Advertisement