চট্টগ্রামে ১৪টি অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারী রিক্সা আটক

203

সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ১ মার্চ বুধবার থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ-২০২৩। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচীর সমাপনী দিন আজ ১৫ মার্চ বুধবার নগরীর চকবাজার, কোতোয়ালী, টাইগারপাস ও বাকলিয়াসহ বিভিন্নস্থানে অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারী রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

Advertisement

সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪টি গ্রাম সিএনজি ও ব্যাটারী রিক্সা আটক করা হয়। একইসাথে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়।

উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন বলেন, অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে চলাচলরত ১৪টি গ্রাম সিএনজি ও ব্যাটারী রিক্সা আটক করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন, টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (টাইগারপাস) অপূর্ব কুমার পাল, টিআই (বাকলিয়া) মোঃ মাবিয়ান মিয়া, টিআই (কোতোয়ালি) জিয়াউল হাসান, টিআই (চকবাজার) মোঃ মনিরুজ্জামান, সার্জেন্ট মোঃ মহিউদ্দিন, সার্জেন্ট কৌশিক চাকমা জয়, সার্জেন্ট নাঈমুল ইসলাম, সার্জেন্ট মেহেদী মিরন, সার্জেন্ট তৌফিকুল ইসলাম, এটিএসআই আবদুল আহাদসহ সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবলগণ।

Advertisement