বোয়ালখালীতে সাত ব্যবসায়ীকে অর্থদণ্ড

195

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে সাতজন খুচরা ও পাইকারী ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রবিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার শাকপুরা বাজার ও গোমদণ্ডী ফুলতল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন।

তিনি বলেন, অভিযানে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭জন ব্যবসায়ীকে ৭টি মামলায় ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ভেজাল, অবৈধভাবে মূল্য বৃদ্ধি যাতে করতে না পারে সেই লক্ষ্যে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Advertisement