ফটিকছড়িতে মাটি কাটা ও বিক্রি নিয়ে দ্বন্ধ, একজনকে কুপিয়ে জখম

173

ফটিকছড়িতে মাটি কাটা ও বিক্রি নিয়ে দ্বন্ধের জেরে আইয়ুব নামে একজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় মামুন নামের অপর একজন আহত হয়েছে। বৃহশ্পতিবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত আইয়ুব কে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (শুক্রবার বিকাল) থানায় মামলা হয়নি।

স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে আইয়ুব ও মামুনসহ তিনজন মোটর সাইকেলে করে ছমুর হাট থেকে টিলা পাড়াস্থ তাদের বাড়ীর দিকে যাচ্ছিল। বাড়ীর কাছাকাছি পৌঁছলে পুর্ব থেকে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষ গ্রুপ আইয়ুব ও মামুনের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এসময় তারা তিনজন মোটর সাইকেল থেকে পড়ে যায়। এর পর মামুন কোনমতে পালিয়ে পাশের পুকুরে পড়ে নিজেকে রক্ষা করলেও আইয়ুবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে আশপাশের লোকজন এসে আইয়ুবকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করায়।

স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী আইয়ুবের সাথে থাকা মামুনের বরাত দিয়ে বলেন, মোবারক ওরফে টেষ্টার মোবারকসহ সিন্ডিকেট করে তারা এলাকার বিভিন্ন জায়গা থেকে স্ক্যাভেটর দিয়ে টিলা ভুমির মাটি কেটে বিক্রি করতো। স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে কৃষি জমি ও ভিটে ভরাটের জন্য মাটি সরবরাহ করতো তারা। তবে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে মাটি কাটা ও বিক্রি নিয়ে দ্বন্ধ চলছিল। এর জের ধরেই গতরাতে টেস্টার মোবারক এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Advertisement