বোয়ালখালীতে একসঙ্গে ইফতার করলেন জনপ্রতিনিধিরা

150

বোয়ালখালীতে একসঙ্গে ইফতার করেছেন উপজেলার জনপ্রতিনিধিরা।

Advertisement

শনিবার (৮ এপ্রিল) উপজেলার শাকপুরার একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মো. এমরান।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

বোয়ালখালীর পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুরের সঞ্চানালয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ওসি আবদুর রাজ্জাক, ব্যবসায়ী জাহেদুল হক, আহসানুল করিম।

উপস্থিত ছিলেন জেলা পরিষেদ সদস্য আ ম ম দিলসাদ, আবু আহমদ জুনু, মো. সংগ্রাম, মোছাম্মৎ জেনিয়া, মো.দুলাল, সিটি কর্পোরেশন কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, কাজি মামুন, শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, কাউন্সিলর রেবেকা সুলতানা মনি, শাহনাজ পারভিন নিলু, ইসমাইল হোসেন আবু, মো.পারভেজসহ ইউপি সদস্যগণ। দোয়া মোনাজাত পরিচালনা করেন পীরজাদা সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী।

Advertisement