চট্টগ্রামে ৮৫০ ইয়াবাসহ কারবারি গ্রেফতার

142

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে ৮৫০ পিস ইয়াবাসহ জালাল হোসেন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জালাল হোসেন কক্সবাজার জেলার টেকনাফ থানার সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে।

তাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, সোমবার রাত সাড়ে আটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে জালাল হোসেন নামের ওই কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা জব্ধ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Advertisement