চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ১৪২৯ বাংলার প্রথম বার্ষিক সাধারণ সভা আজ ৭ জুলাই শুক্রবার সকাল ১১ টায় ঠাকুরবাড়ীস্থ ‘পারিজাত’ মঞ্চে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি কিরণ ভঞ্জের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী।
সভায় প্রধান অতিথি ছিলেন ৬নং পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস.এম জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, কানুনগোপাড়া ড.বি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, হাওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক রাজু কমিার চৌধুরী, ব্যবসায়ী খোকন মহাজন, ইউপি সদস্য রমা ঘোষ, ইউপি সদস্য বাপ্পা দে ও ইউপি সদস্য যীশু দে। বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ মল্লিক, সহ-সভাপতি বরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি সঞ্জয় দে, সহ-সম্পাদক সমীরণ দেব, প্রচার সম্পাদক রনজিত কুমার শীল, মেলা বিষয়ক সম্পাদক বিটু মিত্র, স্থানীয় সমাজসেবক প্রদীপ কুমার দে, বিশ্বজিৎ ধর প্রমূখ।
সভায় বক্তারা ঠাকুরবাড়ির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে গুরুত্বারোপ করেন। শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দরা সাধারণ সভায় অংশ নেন।

















