চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী কে ভারমুক্ত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
Advertisement
শুভেচ্ছা বার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাহতাব উদ্দিন চৌধুরী সহ সারাদেশের ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাহতাব উদ্দিন চৌধুরী ভারমুক্ত হওয়াতে আশাকরি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হবে এবং এর ফলে সংগঠন আরো গতিশীল হবে।
Advertisement

















