ডিসি পার্ক পরিদর্শন করলেন তথ্যমন্ত্রী

247

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

Advertisement

শনিবার সকালে পার্ক পরিদর্শনে গিয়ে তিনি সেখানে একটি বৃক্ষ রোপন করেন। পরিদর্শনকালে মন্ত্রী ডিসি পার্কের উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি “২৩ সালে ২৩ লক্ষ” বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগকে স্বাগত জানান। তিনি ডিসি পার্কে বটগাছ রোপণের পরামর্শ দিয়ে বলেন, বটের ছায়ায় বসে ডিসি পার্কে আগত জনগণ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। তিনি ডিসি পার্কের উন্নয়ন কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, হুছাইন মুহাম্মদ প্রমুখ।

Advertisement