হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে স্বামী নিহত, স্ত্রী আহত

147

নগরের হালিশহরে বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহরের ধুপপুলে গ্যাস লাইন বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। এঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্বামী আব্দুল খালেকের (৬৫) মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এলাকার একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামীম মিয়া জানান, রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক অনুসন্ধানে গ্যাস লাইন বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি এখনো জানা যায় নি।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গতরাতে অগ্নিদগ্ধ দুইজনকে হাসপাতালে আনা হলে ৩৬ নম্বর ওয়ার্ড ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, এদের মধ্যে আব্দুল খালেক নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আনোয়ারা বেগম নামের আরও একজন চিকিৎসাধীন।

Advertisement