চট্টগ্রামে একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ২২৮

324

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৮ জনের দেহে। এদের মধ্যে ২০৪ জন নগরীর ও ২৪ জন বিভিন্ন উপজেলার।

Advertisement

রোববার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৮৬৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২২৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৪ হাজার ৩১৯ জন। এর মধ্যে নগরে ৩৫৫৫১ জন এবং উপজেলা পর্যায়ে ৮৭৮৮ জন।

জানা যায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৯টি নমুনা পরীক্ষা করে ৫২ , চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৪টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০৬টি নমুনা পরীক্ষা করে ৭৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ২৭ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪২৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩০৮ এবং উপজেলায় ১১৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৪ হাজার ৮০৯ জন।

Advertisement