পিডিবি’র সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কবীন্দ্রনাথ সেনের পরলোকগমন

173

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের অধীন কোতোয়ালী থানা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেনের বড় ভাই ও পিডিবি’র সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কবীন্দ্রনাথ সেন (৭৫) গত ৬ জানুয়ারী শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২৫ মিনিটে আমেরিকার নিউইয়র্ক সিটির এলমহাস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন।

Advertisement

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও ২ ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামী ১১ জানুয়ারী বৃহস্পতিবার আমেরিকার নিউইয়র্ক সিটিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হইবে।

প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, সি.এন.সি স্পেশাল বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, প্রয়াতের ছোট ভাই কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা রঞ্জন সিংহ, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ, বীর মুক্তিযোদ্ধা সুজিত রায়, বীর মুক্তিযোদ্ধা নেপাল সেনগুপ্ত প্রমুখ।

বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কবীন্দ্রনাথ সেনের বিদেহী আত্মার সদগতি কামনাসহ শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Advertisement