কলকাতার ব্যর্থতার দিনে দিল্লীর সহজ জয়

926

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। দিল্লীর দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে একপেশে হয়ে ওঠে ম্যাচটি।

Advertisement

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। শুবমান গিলের ৩৮ বলে ৪৩ রানের ইনিংস সত্ত্বেও প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে পড়ে যায় দলটি। অধিনায়ক ইয়ন মরগান ২ বলে ০ ও আরেক বিদেশি সুনীল নারাইন ১ বলে ০ রান করে সাজঘরে ফেরেন।

তবে আরেক বিদেশি আন্দ্রে রাসেল দলের মান বাঁচান। ২টি চার ও ৪টি ছক্কায় তার ২৭ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে বলার মত সংগ্রহ পায় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান। দিল্লীর পক্ষে দুটি করে উইকেট শিকার করেন অক্ষর পেটেল ও ললিত যাদব।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার পৃথ্বী শাও ও শিখর ধাওয়ান দিল্লীকে এনে দেন ১৩২ রান। পৃথ্বীর বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে ধাওয়ান ছিলেন ধীরস্থির। অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া হয় ধাওয়ানের। ৪৭ বলে ৪৬ রান করে তিনি সাজঘরে ফিরলেও কলকাতার বোলারদের ওপর তাণ্ডব অব্যাহত রাখেন পৃথ্বী। শেষদিকে কামিন্স দুটি উইকেট শিকার করে নেন। থামতে হয় পৃথ্বীকেও। তার আগে ৪১ বলের মোকাবেলায় ৮২ রান করেন ১১টি চার ও ৩টি ছক্কার সহায়তায়। ২১ বল ও ৭ উইকেট বাকি থাকতেই চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মার্কাস স্টয়নিস।

সংক্ষিপ্ত স্কোর

টস : দিল্লী ক্যাপিটালস

কলকাতা নাইট রাইডার্স : ১৫৪/৬ (২০ ওভার)
রাসেল ৪৫*, গিল ৪৩
ললিত ১৩/২, অক্ষর ৩২/২

দিল্লী ক্যাপিটালস : ১৫৬/৩ (১৬.৩ ওভার)
পৃথ্বী ৮২, ধাওয়ান ৪৬
কামিন্স ২৪/৩, নারাইন ৩৬/০, বরুণ ৩৪/০

ফল : দিল্লী ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী।

Advertisement