সীতাকুণ্ডে দুইদিনব্যাপী রপ্তানিযোগ্য পাট ও পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

330

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে দুইদিনব্যাপী রপ্তানিযোগ্য পাট ও পাটজাত পণ্য এবং বৈচিত্রকৃত পাটপণ্যের উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

১ ও ২ জুন সকালে উপজেলার কুমিরাস্থ গুল আহমেদ জুট মিলসের সেমিনার কক্ষে ২ দিনব‍্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিজি) বাণিজ্য মন্ত্রনালয় ও বাংলাদেশ জুট গুড্স এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিজেজিইএ) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় চট্টগ্রামের তৃণমূলের নারীসহ ৪০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এস আহমেদ মজুমদার। তিনি বলেন, সোনালি আঁশখ্যাত পাটের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। পাটখাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম ক্ষেত্র। দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে মানানসই পাট ও পাটজাত পণ্য দেশে-বিদেশে পরিবেশবান্ধব পণ্য হিসেবে সমাদৃত। আমাদের দেশেই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত হয়। কর্মশালায় উদ্যোক্তারা তাদের বিভিন্ন সুবিধা  অসুবিধা কথা তুলে ধরেন। উল্লেখযোগ্য হলো কাচাঁমাল স্বল্পতা যাহা উদ্যোক্তাদের ঢাকা  উপর নির্ভর হয়ে থাকতে হয়। উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে  আরও  আধুনিক উপযোগী করে তোলার  উপর গুরুত্ব আরোপ করা হয়।

বিজেজিইএ সেক্রেটারি মোহাম্মদ হাসানুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুল আহমদ জুট মিলসের বস্ত্র প্রকৌশলী ও সহকারী ব্যবস্থাপক (উৎপাদন) সফিকুল আলম, প্রকল্প প্রধান এস,এম মঈনুল করিম, উৎপাদন কর্মকর্তা মোঃ রফিকুল আলম পাটোয়ারী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সায়েদুল হক, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) বানিজ‍্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সফিকুল আলম, বিজেজিইএ সেক্রেটারি লিটন রায়, অফিস নির্বাহী মাসুদ গত্তহার, জেডিপিসি চট্টগ্রাম সেন্টার  ইনচার্জ স্বপন চন্দ্র মোহন্ত। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ ওসমান হোসেন, আমেনা বেগম, নিলু আকতার, তুলি, নার্গীস আকতার, ড. সন্তোষ মজুমদার, শান্তা চৌধুরী, কাউসারুল নেছা, উইচি মারমা, রাহুল প্রমূখ।

Advertisement