রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ইয়ার লঞ্চিং ও কলার হ্যান্ডওভার অনুষ্ঠিত

114

রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ইয়ার লঞ্চিং ও কলার হ্যান্ডওভার এবং ৩৯৬ তম সাধারণ সভা চিটাগাং ক্লাবের কনফারেন্স হলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

উক্ত অনুষ্ঠানে আইপিপি রোঃ মোঃ শরিফুর রহমান তার বিগত ২৩-২৪ রোটা বর্ষের সম্পাদিত প্রকল্প নিয়ে আলোচনা করেন। তিনি কলার পরিয়ে বর্তমান প্রেসিডেন্ট রোঃ দেবাশীষ বড়ুয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ক্লাব মেম্বারগন প্রথমেই কেক কেটে প্রেসিডেন্ট ও ক্লাব ফার্স্টলেডি বাঁধনের বিবাহবার্ষিকী পালন করেন এবং শুভেচ্ছা জানান।

বক্তব্যের শুরুতে প্রেসিডেন্ট তার কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং ক্লাবের প্রায়োরিটি প্রজেক্ট রোটারি লিটারেসি স্কুলে একটি পানির ফিল্টার স্থাপন, একটি স্কুলে স্বাস্থ্যসম্মত সেনেটারি লেট্রিন এবং সীতাকুণ্ডের কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা চলমান রাখার প্রতিশ্রুতি দেন।

সিপি রোঃ এড. উত্তম কুমার দত্ত, পিপি রোঃ লিয়াকত আলী চৌধুরী এবং পিপি রোঃ বাহারোজ সুলতানা দিপা ফুল দিয়ে নতুন প্রেসিডেন্ট দেবাশীষ বড়ুয়া এবং সেক্রেটারী বেগম কামরুন নাহারকে ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন পিপি রোঃ খুরশিদ আলম, পিপি রোঃ কামরুল মোর্শেদ তমাল, পিপি রোঃ মোঃ সাইফুল ইসলাম, পিপি রোঃ এড. জহির উদ্দিন মাহমুদ, পিপি রোঃ মোহাম্মদ শাহজাহান, পিপি রোঃ মোহাম্মদ হোসেন, পিপি রোঃ মৃনাল কান্তি দত্ত, রোঃ আনোয়ারুল কবির চৌধুরী, রোঃ নাজমুল হক, রোঃ নয়ন শীল, রোঃ হামিদুল ইসলাম, রোটারেক্টর পিপি জুনায়েদ দিহান ও পিপি তানজিলা জুনায়েদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নতুন সদস্য হতে আগ্রহী বাংলাদেশ রেলওয়ের টিটি সবুজ নন্দি, মিসেস নওশিয়া আফরিন, প্রেসিডেন্ট এর দুই সন্তান শায়রি ও শায়ান।

নতুন বছরের প্রথম সভায় সকল সদস্য ও অতিথিদের শুভেচ্ছা উপহার ও ঘড়ি পরিয়ে দেন। সভা শেষে রাতের খাবারের মাধ্যমে জমকালো আয়োজনের মুলতবি ঘোষণা করেন।

Advertisement