চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন এর ছোট ভাই ব্যবসায়ী আশরাফুল হোসাইন আকাশ, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পাঁচলাইশ থানা যুবদল নেতা ইমতিয়াজ নিশান, বায়েজীদ থানা যুবদল নেতা হাবিবুর রহমান, মো. মাসুদ, মো. সোহেল, হালিশহর থানা যুবদল নেতা রাসেল করিম রিপন, মো. মোজাফফর, ইপিজেড থানা যুবদল নেতা তরিকুল ইসলাম ইমন, আকবর শাহ থানা যুবদল নেতা নুরুল আফসার নয়ন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. সুমন, ৮ নং শুলকবহর ওয়ার্ড যুবদল নেতা ইস্কান্দার মির্জা ও ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ দিদারসহ গত এক সপ্তাহে চট্টগ্রাম মহানগরীতে যুবদলের প্রায় অর্ধশত নেতাকর্মীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতশত নেতাকর্মীকে গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) যৌথ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দমন-নিপীড়ন করে অতিতের কোন স্বৈরাশাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন-নিপীড়নের এই পথে শেষ রক্ষা করতে পারবে না। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপির উপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। গণবিরোধী সরকারের বিরুদ্ধাচারণকারী জণগণের ওপর প্রতিশোধ নিতে কারফিউ জারি করার মাধ্যমে জনগণকে চরম ভোগান্তির শিকার করা হয়েছে।
নেতৃদ্বয় অবিলম্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

















