বন্যার্ত ৪৫০ পরিবারকে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম’র ত্রাণ সামগ্রী বিতরণ

380

সীতাকুণ্ড প্রতিনিধি: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ডের অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম। উপজেলার সৈয়দপুর, বারৈয়ারঢালা, সীতাকুণ্ড পৌরসভা, মুরাদপুরসহ বিভিন্ন গ্রামে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের অসহায়, হতদরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসে চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডের বাসিন্দাদের সংগঠন “সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম “।

Advertisement

ক্ষতিগ্রস্ত এলাকায় সংগঠনের পক্ষ থেকে ৪৫০ টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সপ্তাহব্যাপী চলে উক্ত বিতরন কার্যক্রম। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি লায়ন নাছির উদ্দিন মানিক, সিনিয়র সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, সহ সভাপতি এস এম তোফায়েল উদ্দিন, সাংবাদিক লায়ন মুহাম্মদ আবুল হাসনাত, শিক্ষক মোহাম্মদ ইকবাল হুসাইন, সম্পাদক মন্ডলীর সদস্য মো. মনজুর মোরশেদ চৌধুরী, লায়ন এড মো. সরোয়ার হোসেন লাভলু, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন, আজীবন সদস্য ডা. মানিক লাল দাশ, মহিব উল্লাহ ও আবরার বিন মামুন প্রমুখ।

Advertisement