চট্টগ্রামে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

100

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মরদেহটি কন্যা শিশুর। মৃত প্রসব হওয়ায় নবজাতকটির মরদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচলাইশ থানার এসআই মনির উদ্দিন বলেন, ‘স্থানীয় লোকজন ডাস্টবিনে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি একটি লুঙ্গি পেঁচিয়ে রাখা ছিল। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Advertisement