ডা. শাহাদাত কারামুক্ত

327

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন কারাগার থেকে মুক্ত হয়েছেন। বুধবার (১৯ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

Advertisement

জানা যায়, গত ১১ মে ডা. শাহাদাত হাইকোর্ট থেকে জামিন পান। এরপর আইনি প্রক্রিয়া শেষে আজ (বুধবার) কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

এর আগে গত ২৯ মার্চ নিজ দলের এক নেত্রীর করা চাঁদাবাজির মামলায় ডা. শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। এরপর একই দিন নগর বিএনপি কার্যালয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষে হওয়া দুই মামলাসহ মোট তিন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ৩০ মার্চ আদালতে পাঠানো হয়।

Advertisement