সীতাকুণ্ডের সোনাইছড়িতে পূজামণ্ডপে যুবদল নেতা রাজুর তিনহাজার প্যাকেট নাস্তা বিতরণ 

456

সীতাকুণ্ড প্রতিনিধি: শারদীয় দূর্গাপূ্জা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের তিনটি পূজামন্ডপে তিন হাজার প্যাকেট নাস্তা বিতরন করা হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীর পক্ষে তিনটি পূজা মণ্ডপে তিন হাজার প্যাকেট নাস্তা বিতরণ করেন ৮নং  সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি দূর্গাপূজা পরিদর্শন কমিটির আহবায়ক ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রাজু আহমেদ।

ইউনিয়নের তিনটি পূজামণ্ডপে প্রথমদিন থেকে দশমী পর্যন্ত আগত দর্শানার্থীদের জন্যে প্রতিদিন রাজুর ব্যক্তিগত পক্ষ থেকে মোট তিন হাজার প্যাকেট নাস্তার ব্যবস্থা করা হয়েছে।

নাস্তা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা পরিদর্শন কমিটির উপদেষ্টা সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদৌলা,সাবেক সাধারণ সম্পাদক মোঃ তসলিম চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ মোঃ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ আলাউদ্দিন মনি, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মো: মাহবুব আলম, প্রভাবশালী সদস্য মোঃ তারেক পারভেজ, ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি মোঃ খোকন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তাজ উদ্দিন আহমেদ, শ্রমিকদল সাধারণ সম্পাদক মোঃ নেজাম, ৭নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আবিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, মোঃ নিজাম, সহ- সাধারণ সম্পাদক শাকিল রানা, ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ রাসেল, মোঃ জয়নাল, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ রনি, সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জামাল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক মিঠুন, ৭নং ওয়ার্ড কৃষক দল সভাপতি মোঃ বেলাল, সাধারণ সম্পাদক মোঃ শফি, ওয়ার্ড মৎস্যজীবি দল সভাপতি মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ মাহবুব, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, যুগ্ম সম্পাদক মোঃ দিদার প্রমুখ।

Advertisement