ফেনী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সাথে বন্ধুই শক্তি ক্লাব-২০০০ এর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।
Advertisement
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফেনী মেডিকেয়ার এর চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন ও বন্ধুই শক্তি ক্লাব এর গ্রুপ ক্রিয়েটর লায়ন এ এম মুন্না চৌধুরী চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এতে উপস্থিত ছিলেন- মোঃ নিজাম উদ্দিন সুমন, মোঃ জসিম উদ্দিন, আবু সাঈদ, জিয়াউল হক রুবেল, মোঃ সুমন পিবিএল, মোঃ টুটুল, মোঃ ফখরুল ইসলাম মিঠু ও মোঃ নিজাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্ধুই শক্তি ক্লাব-২০০০ এর গোল্ডেন কার্ড দিয়ে এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের পরিবারের সদস্যগণের প্যাথলজিক্যাল পরীক্ষা সমূহ স্পেশাল ডিসকাউন্ট দিয়ে ফেনী মেডিকেয়ার হাসপাতালে করানো যাবে।
মেডিকেয়ারের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন পক্ষ থেকে বন্ধুদের সম্মানে রাতে ডিনার পার্টির আয়োজন করা হয়।
Advertisement
















