কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযানে ৭৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বাজার মনিটরিং এর অংশ হিসেবে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম।
এদিকে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সীতাকুণ্ড মৎস্য আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলি মিশ্রিত ২১ কেজি চিংড়ী জব্দ করা হয়। এ ঘটনায় আটক এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নিষিদ্ধ সময়ে সাগর থেকে ইলিশ মাছ শিকার করায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত চিংড়ি মাছ ও ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
অপরদিকে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৪ ও ৪৫ ধারা মতে ব্যবসা প্রতিষ্ঠান রুপালী আইস ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, আমজাদ হোসেনকে ৫ হাজার, আশিস চৌধুরীকে ৫ হাজার, খোকন মজুমদার ৩ হাজার, আলাউদ্দিন টিটুকে ৫ হাজার, সালাউদ্দিন আহমেদকে ৫ হাজার, কামরুল আলমকে ৫ হাজার, জোবায়েদ আহমেদকে ৫ হাজার ও হেলাল উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনী।
















