কাফকো সেন্টারে বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট : জরিমানা ১৮ হাজার

113

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কাফকো সেন্টারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ২২ অক্টোবর মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

Advertisement

উক্ত মোবাইল কোর্ট চলাকালীন সময়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকা ইত্যাদি কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, লঙ্ঘনের দায়ে কাফকো সেন্টারে ইউছুফ ষ্টোরকে ৫ হাজার টাকা, আল হাসান বেকারীকে ৩ হাজার টাকা, বৈশাখী ষ্টোরকে ৪ হাজার টাকা, নিকুঞ্জ ষ্টোরকে ৪ হাজার টাকা ও বিসমিল্লাহ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় আনোয়ারা থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহোযোগিতা প্রদান করেন। জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।

Advertisement