নগর বিএনপির ৫৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

114

চট্টগ্রাম মহানগর বিএনপির ৫৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা হয়েছে। এতে আহবায়ক হিসেবে রয়েছেন আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান। 

Advertisement

সোমবার (৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য শপথ গ্রহণ করা মেয়র ও বিলুপ্ত কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করকে দেওয়া হয়েছে ‘সম্মানসূচক’ সদস্য পদ। তবে দুঃসময়ে নগর বিএনপির দপ্তরের দায়িত্ব সামলানো মো. ইদ্রিস আলীকে কমিটিতে রাখা হয় নি।

যুগ্ম আহ্বায়ক ১৬ জন : মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সাফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত). ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী, শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত), মনজুরুল আলম মঞ্জু।

সদস্য ৩৫ জন : ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এম. এম হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস. এম আবুল ফয়েজ, আবুল হাসেম, ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদুল আলম, মো. সালাউদ্দিন, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দীন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপটি, মো. জাফর আহম্মদ, এ. কে. খান, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম. এ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি, মো. আশ্রাফুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ।

উল্লেখ্য, গত ৭ জুলাই বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

Advertisement