সীতাকুণ্ড প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বেলা ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নারীরা অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও দুর্নীতি বিরোধী কমিটির সদস্য আবু জাফর মোহাম্মদ ছাদেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ , কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ, সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মছিউদ্দৌলা, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, যুবাইদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।
এছাড়াও বিএনসিসি ও স্কাউট দল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

















