সীতাকুণ্ডের কদমরসুলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

226

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬টায় ইউনিয়নের কদমরসুল এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসময় নতুন কমিটিকে অতিথিরা বরণ করে নেন।

মোঃ আলমগীর এর সভাপতিত্বে এবং মোঃ রুবেল এর পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা-সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মুরসালিন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি ভাটিয়ারী ইউনিয়নের সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়সারুল আলম, লিয়াকত আলী জুয়েল, নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব মোঃ রুবেল, ইসহাক উদ্দিন মানিক, ছাত্রদলের সভাপতি ইয়াকুব আলী বাবুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement