সন্দ্বীপ সহ দেশবাসীকে আলাউদ্দিন শিকদার’র বিজয় দিবসের শুভেচ্ছা

204

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ উপজেলা সহ দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার।

Advertisement

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি মহৎ লক্ষ্য নিয়ে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। অথচ বিজয়ের ৫৩ বছর পরেও বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত সেই স্বপ্ন মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। স্বাধীনতা পরবর্তী মাত্র ৩ বছরের মাথায় দেশের জনগণের সিদ্ধান্ত গ্রহণের সব পথ রুদ্ধ করে দেয়া হয়। দেশের গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তিই ছিল স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা। মুক্তিযুদ্ধের ঠিকাদার দাবি করা (আওয়ামীলীগ) দলটিই দেশকে বিপথে ঠেলে দেয়।

বিগত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের স্বাক্ষী এদেশের জনগণ সহ পুরো বিশ্ব। সে দুঃশাসন, দূর্নীতি ও জুলুমের হাত থেকে রেহায় পায়নি আমাদের প্রিয় জন্মভূমি সন্দ্বীপ ও সন্দ্বীপের জনগণ। বিরোধী মতাদর্শের লোকজনের ওপর জুলুমের নির্দেশনা আসতো স্বয়ং এমপি সাহেবের কাছ থেকে। উন্নয়নের ফাঁকা বুলি মানুষকে শুনালেও এখানকার যাতায়াত ব্যবস্থাটাও এখনো মান্দাতা আমলের।

তিনি আরো বলেন, মহান বিজয় দিবসের এই দিনে জাতি গর্বিত ও আনন্দিত। বিজয়ের এই দিনে দেশবাসীকে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করে অপরাজনীতি ও ষড়যন্ত্রমূলক ভাবে এদেশে ইসলাম এবং মুক্তিযুদ্ধকে পরস্পর বিপরীতমুখী হিসেবে দাঁড় করানোর প্রচেষ্টা চালিয়েছিলো আওয়ামীলীগ। ৯২ ভাগ মুসলিম প্রধান এদেশের মানুষের জীবনে ধর্মীয় বিশ্বাস ওতোপ্রোতভাবেই জড়িত। ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম সহ পরবর্তী সকল আন্দোলনে এদেশের মুসলমানরা নেতৃত্ব প্রদান করেছিল। ইসলাম ছাড়া মানুষের কল্যাণের কোন পথই নেই। দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।

মুক্তিযুদ্ধের একক দাবীদার আওয়ামীলীগ প্রকৃত অর্থে পূনরায় বাকশাল গঠন করে দেশকে আরও গভীর সংকট ও ষড়যন্ত্রে আবদ্ধ করে ফেলেছিল। যার ফলে ২৪ এ ছাত্র জনতা আবার মাঠে নেমে আসে। সকল শ্রেণি পেশার মানুষদের তীব্র আন্দোলনের মুখে দিল্লির মদদপুষ্ট স্বৈরাচারী হাসিনা পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়।

তিনি মহান বিজয়কে অর্থবহ করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং দেশ গড়ার প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহবান জানান।

Advertisement