সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন শাখার উদ্যেগে কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কমী সন্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জাহেদ ইমামের সভাপতিত্বে এবং সোনাইছড়ি ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মোঃ মহিউদ্দিন এর পরিচালনায় সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ২০০৮ সালের পর প্রকাশ্যে কোনো সভা-সম্মেলন করতে পারেনি। গত ১৬ বছর গণতন্ত্রের শত্রু ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশের সব বিরোধী রাজনৈতিক দল ও মতের ওপর দমন-পীড়ন চালিয়েছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর এ জুলুম-নির্যাতনের মাত্রা ছিল বেশি।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিনা বিচারে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমাদের কেন্দ্রীয় নেতাদের হত্যা করেছিল। আমাদের নেতাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে রাজি না হলেও মিথ্যা সাক্ষি সাজিয়ে অপরাধি বানিয়ে হত্যা করা হয়েছিলো। আজ সময় এসেছে তাদের তৈরী করা আইনেই তাদের বিচার করা হবে, এখন আর জোর করে সাক্ষী আনতে হবে না, সাক্ষী দিতে হাজার হাজার লোক অপেক্ষা করছে। তিনি আরো বলেন, জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী, শিল্প ও বাণিজ্য সেক্রেটারী শামসুল হুদা, ইউনিয়ন আমীর মুহাম্মদ নুরুল ইসলাম, সেক্রেটারি সেলিম জাহেদী, জামায়াতের উপজেলা অফিস সম্পাদক মাওলানা, আবু হাফেস মোহাম্মদ নকিব, সীতাকুণ্ড উপজেলার শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী আসরাফ হোসেন মাসুম, সোনাইছড়ি ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি গোলাম রাব্বানী, যুব বিভাগের সহ সেক্রেটারি মোঃ জামাল উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

















