বোয়ালখালীর চরণদ্বীপে নতুন ভোটার ১০৭২ জন

119

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ ৬ এপ্রিল রোববার চরণদ্বীপ ইউ.সি উচ্চ বিদ্যালয়ে ছবি তোলার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

Advertisement

সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামীর সার্বিক নির্দেশনায় ও পটিয়া উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো: এনামুল হকের নিরপেক্ষ তদারকিতে নির্বাচন অফিসের কর্মচারীরা ছবি তোলা, ফিঙ্গার নেয়া ও আই কন্টাক্টের মাধ্যমে এ ইউনিয়নের মোট ১ হাজার ৭২ জনকে নতুন হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করেন। তন্মধ্যে ৪৬৫ জন পুরুষ ও ৬৩৭ জন মহিলা। ২০০৮ সালের ১ জানুয়ারী বা এর আগে যাদের জন্ম তাদেরকে নতুন ভোটার তালিকার আওতায় আনা হয়।

চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আক্কাস খান, সিনিয়র সহ-সভাপতি মো: মুজিবুল হকসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা নতুন ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে সার্বিক সহযেগিতা করেন।

Advertisement