রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির জিএসটি মূল ভর্তি কমিটি ও সংশ্লিষ্ট উপ-কমিটির আহবায়কদের সমন্বয় সভা আজ বুধবার সকাল ৯ ঘটিকায় মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহনা বিশ্বাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা: হাবিবা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা, সিনিয়র মেডিকেল অফিসার সর্বদর্শী চাকমা, সহকারী রেজিস্ট্রার (হিসাব) টিংকেল খীসা, এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার সেতু চাকমা, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ত্রিবেনী চাকমা এবং একাডেমিক শাখার সেকশন অফিসার প্রসেনজিৎ ত্রিপুরাসহ বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

















