ভাটিয়ারী হাজ্বী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মহিউদ্দিনকে সংবর্ধনা 

875

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার “ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী চৌধুরী  উচ্চ বিদ্যালয়” এর পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় “মুহাম্মদ মহিউদ্দিন” কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Advertisement

রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অডিটোরিয়ামে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়।

কমিটির সাধারণ সম্পাদক, স্কুলের প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-
শিক্ষিকাবৃন্দ।

এছাড়া সভাপতি মুহাম্মদ মহিউদ্দিনকে ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি. ৯৭ ব্যাচের পক্ষে মোঃ সালামত আলী, ৯৮ ব্যাচ এর পক্ষে মোঃ আজম, ৯৫ ব্যাচের পক্ষে মোঃ নাজমুল হোসেন, ২০০১ ব্যাচের পক্ষে আলী হোসেন, ৯৩ ব্যাচের পক্ষে মোঃ আরিফ, বোরহান উদ্দিন, ৯১ ব্যাচের পক্ষে বদিউল আলমসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

স্কুলের সহকারী শিক্ষক শিমুল বড়ুয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  শিক্ষক প্রতিনিধি মোঃ হারুনুর রশীদ, সিনিয়র শিক্ষক জাফর আহম্মদ, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আলী হোসেন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ তৌহিদুল আলম গিন্নী, মোঃ সালামত উল্লাহ, মোঃ বোরহান উদ্দিন, মোঃ নাজিমুদ্দৌলা, মোঃ নাছির উদ্দিন মুন্সি, মোঃ বদিউল আলম, এ.কে.এম জাহিদ উদ্দিন, মোঃ ফারুক হোসেন, মোঃ খোরশীদ আলম, মোঃ নাজমুল হোসেন, মোঃ আজমসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা এমন একজন গূণীজনকে স্কুল কমিটির সভাপতি হিসেবে পেয়েছি, যিনি ছিলেন অত্র বিদ‍্যালয়ের একজন প্রাক্তন কৃতী ছাত্র। স্কুলের প্রতি ভালোবাসা, দরদ তার শিশুকাল থেকেই। কাজেই স্কুলের উন্নয়নের তার ভূমিকা থাকবে বেশি। আজ আমরা ম‍্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তাকে পেয়ে অনেক অনেক আনন্দিত।

Advertisement