পাহাড়তলী লৌহজাত ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ ও অভিষেক অনুষ্ঠিত  

753

সীতাকুণ্ড প্রতিনিধি: নগরীর পাহাড়তলী লৌহজাত ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার রাত ৯টায় সিটি গেটস্থ একটি কমিউনিটি সেন্টারে উক্ত অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ সেকান্দর। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির সবাইকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য যে, গত মাসে পাহাড়তলী লৌহজাত ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সিরাজ উদ দৌলাকে সভাপতি ও মো. মাহাবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কার্যকরী এবং ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সমিতির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজ উদ দৌলার সভাপতিত্বে শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ সেকান্দর, নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মো: মাহবুবুর আলম, সমিতির সহ-সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মোঃ নাজিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement