সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষার্থী নিহত

540

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মোঃ নোমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ মে) রাত দশটার দিকে উপজেলার উত্তর এয়াকুবনগর এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত নোমান পৌরসভার উত্তর এয়াকুবনগর গ্রামের মো: আলমগীরের ছেলে এবং উপজেলার জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

জানা যায়, নিহত নোমান কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হেঁটে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমূখী একটি দ্রুতগামী ট্রেন আসলেও শব্দ তাঁর কানে পৌঁছয়নি। যার জেরে এই দুর্ঘটনা বলে মনে করছে স্থানীয়রা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায।

এব্যাপারে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফার্ড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক ট্রেনে কাঁটা পড়ে নিহতের ব্যাপারের অবগত নয় বলে জানান।

Advertisement