চবিতে ‘July Women’s Day’ উদযাপিত হবে আগামীকাল

410

সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে আগামীকাল (১৪ জুলাই ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘July Women’s Day’ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Advertisement

এ উপলক্ষে চবি কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় ‘July Women’s Day’ র‍্যালি। চবি স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) – কাটা পাহাড় – শহীদ মিনার – প্রশাসনিক ভবনের সামনে এসে র‍্যালিটি শেষ হবে।

তাছাড়া বেলা সাড়ে ১১টায় চবি প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ছাত্রী সমাবেশ। অনুষ্ঠানসমূহে বিভিন্ন বিভাগ ও হলের ছাত্রীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

Advertisement