তারেক রহমানের চরিত্র হননের দুঃসাহসের পরিণতি ভালো হবে না: তৌহিদুল ইসলাম টিটু

236

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারিদের উদ্দেশ্য তিনি বলেন, দেশের মানুষের সামনে আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪টায় সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বিকাল ৪টার দিকে কর্ণফুলী উপজেলার ক্রসিং থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে শিকলবাহা কলেজ বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সতর্ক করে বলেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে বিএনপি এবং আমাদের শীর্ষ নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্র হননের দুঃসাহস দেখিয়েছে। আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে যদি এ ধরনের অস্থিতিশীল কোনও ঘটনা ইস্যু করা হয়, মব ক্রিয়েট করা হয়, তারেক রহমানের চরিত্র হননের দুঃসাহস করা হয়, পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, মাসুদ শিকদার, মতিউর রহমান রাসেল, হায়দার হিরু, মুরাদুল আলম, সাদ্দাম হোসেন, তৌহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, চন্দনাইশ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোনায়েম খান চৌধুরী, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক, বোয়ালখালী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী মানিক, বাঁশখালী উপজেলার স্বোচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন, সাতকানিয়া উপজেলা স্বোচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফৌজুল কবির রুবেল, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ মোরশেদ, আনোয়ারা উপজেলা দলের সদস্য সচিব গাজী ফোরকান, চন্দনাইশ উপজেলার সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর, সাতকানিয়া উপজেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল মিজান, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজানুল কবির জয়, বাঁশখালী উপজেলা সদস্য সচিব দিদারুল আলম, কর্ণফুলী উপজেলা সদস্য সচিব দিদারুল আলম, বোয়ালখালী পৌরসভার সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, চন্দনাইশ পৌরসভার সদস্য সচিব সাইফুল ইসলাম সহ প্রমুখ।

Advertisement