রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

253

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৬ জুলাই ২০২৫ তারিখ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সকাল ০৯ ঘটিকায় রাবিপ্রবি’র নির্মানাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিম্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

Advertisement

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ করে ‘ফিরে দেখা জুলাই’ শিরোনামে একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন। এরপর সভায় গেস্ট অব অনার হিসেবে Western Norway University of Applied Sciences, Bergen, Norway এর প্রফেসর ড. এস এম আব্দুল কুদ্দুস ‘জুলাই স্পিরিট: ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নগাথাঁ’ এ বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই জন প্রতিনিধি- হাছিবুর রহমান মিসকাত ও নিকিতা এবং কর্মকর্তাদের পক্ষ থেকে কম্পিউটার প্রোগ্রামার জনাব এ.এম.শাহেদ আনোয়ার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ করেন। জুলাই গণঅভ্যুত্থান ও তৎপরবর্তী নতুন বাংলাদেশের শিক্ষক- শিক্ষার্থীদের দায়িত্ব-করণীয় নিয়ে শিক্ষকদের পক্ষ থেকে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বক্তব্য প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির সমাপনী বক্তব্য প্রদান করেন।

Advertisement