জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চারুকলা প্রদর্শনী ২২ জুলাই শুরু হয়ে ৫ আগষ্ট ২০২৫ পর্যন্ত চলবে।
Advertisement
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপ উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
Advertisement

















