চবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রশিবির’র শোক প্রকাশ ও যথাযথ তদন্তের দাবি

382

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহা’র ঝুলন্ত মরদেহ আজ সোমবার (২৮ জুলাই) উত্তর ক্যাম্পাস এরিয়ার একটি বাসা থেকে  উদ্ধার করা হয়েছে।

Advertisement

লাবিবা লামিয়া তানহা’র মৃত্যুতে ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক প্রকাশ করছে। তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যমতে লাবিবা লামিয়া তানহা’র মৃত্যুর ঘটনা স্বাভাবিক ছিল না। আমরা, আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন এবং তদনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান করছি।

Advertisement