দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

127

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে ও গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। দেশের রাজনীতিতে মহীয়সী এক নারী। রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপসহীনতা, কথাবার্তায় শালীনতাবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী নেত্রী তিনি। তিনি হাসলে কোটি কোটি মানুষ হাসে; তার দুঃখে দেশবাসী কাঁদে। এই নেত্রী হচ্ছেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। দেশনেত্রী হিসেবে সর্বাধিক পরিচিত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ। জন্মদিনে আমি তাঁর সুস্থতা কমনা করছি।

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার ৮০-তম জন্ম বার্ষিকী উপলক্ষে “দেশ রক্ষা তারেক মঞ্চ” চট্টগ্রাম’র উদ্যোগে আজ ১৫ আগস্ট (শুক্রবার) বাদ জুমা ফয়সলেক নূরিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে খতমে কুরআন দোয়া ও তাবারুক বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন, যুগ্ম সম্পাদক জিয়াউল হুদা, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন, হালিশহর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোশারফ আমিন সোহেল, নগর যুবদলের সাবেক নেতা শাহজালাল পলাশ, মোহাম্মদ আলী, আহাদ আলী সায়েম, আব্দুল করিম, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, নগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিম উদ্দিন আকন্দ, থানা যুবদলের দেলোয়ার হোসেন ফরহাদ, মোহাম্মদ ইউনুস, আনোয়ার হোসেন, মনসুর আহমেদ মোহন, কাউসার হোসেন লেদু, ইব্রাহিম খলিল সবুজ, এম এস এইচ অভি, মোঃ ইমন, খুলশী থানা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, আকবরশাহ থানা ছাত্রদল নেতা কামরুর শাকির মাহমুদ রাহাদ, ইমতিয়াজ জেসিন, মিনহাজ উদ্দিন রাব্বি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement