চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অবস্থিত তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিএম মফিজুর রহমান আল-আজহারী এবং সরকারি মহসিন কলেজ,চট্টগ্রামের সহকারী অধ্যাপক ড. মুমিনুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শাখা প্রধান এইচ.এম আকরাম হোসাইন, এইচ.এম ফজলুল কাদের জাবেদ, এইচ.এম বেলাল হোসাইন, মাও. মো. শহিদুল্লাহ, মু. ইমরান হোসাইন, মাও. তারিকুল ইসলাম ও মাও. এনামুল হক।
শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ২০২৪ সেশনে ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের
‘মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা সহকারী মু. ইসমাইল হোসাইন।

















