বাংলাদেশ ডার্মাটোজিক্যাল সোসাইটি চট্টগ্রাম শাখার আহবায়ক কমিটি গঠন

103

বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি (বিডিএস)-এর চট্টগ্রাম শাখার আহবায়ক কমিটি গঠনকল্পে এক সভা সোসাইটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের সিনিয়র ডার্মাটোলজিস্টবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে অধ্যাপক ডা. মনছুর আলমকে আহবায়ক ও ডা. জুনায়েদ মাহমুদ খানকে সদস্য সচিব মনোনয়ন করা হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সোসাইটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হচ্ছে-অধ্যাপক ডা মোঃ আবুল কাশেম চৌধুরী ও অধ্যাপক ডা মোঃ শাহ আলম (যুগ্ম আহবায়ক), সদস্য যথাক্রমে-কর্নেল (ডা.) মোঃ মাহবুব কামাল, ডা. মোঃ নাসিম হায়দার, ডা. রোকসানা হক, ডা. নিশীথ রঞ্জন দে, ডা. বর্নালী বড়ুয়া, ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, ডা. অজয় কুমার ঘোষ, ডা. জিয়াউর রহমান ভুঁইয়া, ডা. দেবপ্রতিম বড়ুয়া, ডা. মোঃ ইশতিয়াক আরিফ ও ডা. মোঃ মামুনুল হক মামুন।

Advertisement