নগরীর ৮নং শুলক বহর ওয়ার্ডে করোনাকালে কর্মহীন সিএনজি চালকদের মাধ্যে প্রধানমন্ত্রীর উপহার ও ত্রাণ সামগ্রী প্রদানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও জীবিকার চাকাকে সচল রাখতে চান কিন্তু পরিস্তিতি বাধ্য করেছে বলেই কঠোর লকডাউন ছাড়া উপায় ছিলো না। সে ক্ষেত্রেও ছাড় দেয়া হয়েছে, তবে আগে তো জীবন, পরিই জীবিকা। তাই জীবন রক্ষায় যা কিছু দররকার সরকার তাই করছে। যারা কর্মচ্যুত হয়ে জীবিকা হারিয়েছেন তাদেও পাশে সরকার আছে এবং আমরাও আছি।
তিনি সোমবার বিকেলে নগরীর শুলকবহর ওয়ার্ডস্থ একটি কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রীর উপহার ও ত্রাণ বিতরণকালে একথা বলেন।
তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মহানগরীতে এই দু’টি অপরাধ দৃশ্যমান হচ্ছে। পরিস্থিতির সযোগে এই দু’টি অপরাধে প্রবণতা করোনার চেয়েও ভয়াবহ হতে পারে। তাই এর বিরুদ্ধে সাধারণ মানুষ ও প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে অবস্তান করতে হবে।
শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর ও চসিক বিদ্যুৎ ও পানি স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ মোরশেদ আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন। অন্যান্যের মধ্যে মুরাদপুর ইউনিট আওয়ামীলীগের সভাপতি কফিল উদ্দিন খোকন, আওয়ামীলীগ নেতা শেখ সরওয়ার্দী, এম.এ তাহের, দ্বীনবন্ধু দাশ, মোঃ হোসেইন, এম.এ মান্নান খান, হোসেন মোহাম্মদ মাসুদ, অহিদ চৌধুরী মুক্তি, হারুনুর রশিদ সর্দার, আসাদ সর্দার, নজরুল ইসলাম, প্রিয়লাল গোস্বামী, মোঃ শাহজাহান, সালাউদ্দিন লেদু, যুবলীগ নেতা ইফতেখার হাসান বেনজির, মাসুদ খান, আওয়ামীলীগ নেতা মোঃ মূছা, শম্বু দাশ, যুবলীগ নেতা সাইফুল মান্নান শিমুল, মোঃ হাবিবুর রহমান, মোঃ জাবেদ, নূর মোহাম্মদ, আইয়ুব খান, মামুনুর রশীদ, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক জাবেদ, তৌসিফ আহমেদ নূর উপস্থিত ছিলেন।















