চবির সাবেক প্রফেসর ড. মোসলেহউদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

69

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমেদ আজ শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুর ১টায় চট্টগ্রাম নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান এ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

Advertisement

উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ বরেণ্য শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ শিক্ষকের মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তারা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন।

শোকবার্তায় তারা আরও বলেন, এ মেধাবী শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এ মহান শিক্ষকের মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

উল্লেখ্য, বরেণ্য এ শিক্ষাবিদ ও গুণী শিক্ষক স্ত্রী, তিন ছেলে, অনেক গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement