সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর।
Advertisement
নগরীর কাতালগঞ্জ কেন্দ্রীয় কালী মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।
কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক বাপ্পী দে এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, সৌরভ প্রিয় পাল, অমলেন্দু কনক, বাবলু চৌধুরী, মিঠুন বৈষ্ণব, সুব্রত আইচ, প্রণব চৌধুরী, রয়েল পাল, সৈকত বোস, প্রভাষ দাশ, প্রান্ত বসাক, তিলক দত্ত প্রমুখ।
Advertisement

















