খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিসিএস শাখা রেল শ্রমিক দলের মিলাদ ও দোয়া

259

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল (রেজি. নং বি–১৭৬৫) সিসিএস দপ্তর, পাহাড়তলী শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল দপ্তরের ইবাদত খানায় অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আয়োজিত এ দোয়া মাহফিলে রেল শ্রমিক দলের বিভাগীয় সমন্বয়ক এসকে মুজিবুর রহমান এবং উপদেষ্টা ফকির ইয়াকুব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া পাহাড়তলী, খুলশী ও আকবরশাহ থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে অত্র শাখার সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান, সহ-সভাপত সাইদুর রহমান তপু, কার্যকরী সভাপতি আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আল রাব্বি, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রানা, আব্দুল কাদের, আতিকুর রহমান আবির, মোঃ ফাহাদ হোসেন, মহিদুল ইসলাম, মনির হোসেন, নুর ছাপা চৌধুরী, সাজ্জাদ, আবুল কালাম, আলফাতুল কাওসার সানি, রাশেদুল হক, মোঃ সোহাগ, কামরুল ইসলাম, নজরুল ইসলাম ও অহিদুল্যা মিরাজসহ শাখার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ রেলওয়ে সাপ্লায়ার্স অ্যাকসেসরিজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনাকারী আলেম বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া শহীদ প্রেসডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সকল শহীদ, জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতের সুস্থতা কামনা, দেশের অগ্রগতি, জাতির কল্যাণ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির মহান অনুপ্রেরণা। তাঁর সুস্থতা শুধু দলের নয়, গোটা জাতির কাম্য।” তারা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Advertisement