সিআরবি সন্নিহিত এলাকায় সবুজ প্রকৃতি ধ্বংস করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদী জাগরণ যাত্রা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৯ জুলাই) বিকেল ৩টায় সিআরবি চত্বরে।
নগরীর সিআরবির সড়কের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের সামনে থেকে নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের নেতৃত্বে এ প্রতিবাদী জাগরণ যাত্রা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঢাক ও ঢোলের তালে এবং সানাইয়ের সুরে ব্যতিক্রমী জাগরণ যাত্রা ও নাগরিক সমাবেশে সকল প্রকৃতিপ্রেমী নগরবাসীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
সবুজ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী জাগরণ যাত্রা ও নাগরিক সমাবেশে সকল মাস্ক পরিধান করে আসার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।















