জাগরণ’র উদ্যোগে ফ্রি ভ্যাকসিন নিবন্ধন বুথের উদ্বোধন

323

জাগরণ (একটি মেধাবী তারুণ্যের সম্মিলন) এর উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন ফ্রি নিবন্ধন বুথের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

নিবন্ধন বুথের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাগরণ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আ জ ম নাছির উদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী গিয়াস উদ্দিন গিয়াস।

সংগঠনের সভাপতি মোঃ মহিন উদ্দিন তুষারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ নুর হাসিব ইফরাজ এর সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাসুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে জাগরণ সংগঠনের সকল সদস্য সাহসের সাথে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে,যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারী হতে মুক্তি পেতে হলে আমাদেরকে ৭০শতাংশ মানুষকে টিকার অন্তর্ভুক্ত করতে হবে। সবাইকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। গরিব, দিনমজুর ও অসচ্ছল মানুষের জন্য নিবন্ধন বুথটি টিকা দেয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথি গিয়াস উদ্দিন বলেন, ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে এ্যাপসের মাধ্যমে প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করতে যেসব জনসাধারণ নানামুখী অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তাদের সহায়তায় উক্ত কার্যক্রম চালু করা হল। জাতীয় পরিচয়পত্র সহযোগে উক্ত বুথে ৩৫ বছরের ঊর্ধ্বে যে কেও এলে বুথের স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহজেই ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনুর রশীদ, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান বাচ্চু, কাজির দেউরী কাঁচাবাজারের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কাজির দেউরী মহল্লা সর্দার সেকান্দর কবির, সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক এ জি এস আহিল সিরাজ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আবুল হাশেম, আবু জাহেদ, আবুল হাসনাত সুমন, রাজু।

উপস্থিত ছিলেন জাগরণ সংগঠনের সহ-সভাপতি মিন্টু দাস, সুজন, আকতার হোসেন, প্রমিন। এছাড়া কোভিড-১৯ ভ্যাকসিন ফ্রি নিবন্ধন বুথে জাগরণ সংগঠনের রকি, আশরাফ, অজয়, অভি, শোভন, শীতল, সুমন, মাহাদী, অয়ন, রিদুয়ান, রবিন, বিজয়, সাগর, জনি, মেহরাজ, শাকিল সহ অন্যান্যরা সেবা দিয়ে যাচ্ছেন।

এই সেবা ১৮ জুলাই হতে ২০ জুলাই সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত কাজীর দেউরী বাজারের পাশে চালু থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা,পরবর্তীতে ঈদের পর নগরীর বিভিন্ন স্থানে এই সেবা চলমান থাকবে।

Advertisement