চবি উপাচার্যের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুর রহমান খানের সাক্ষাৎ

244

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে উপাচার্য দপ্তরে আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় সাক্ষাৎ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (প্রশাসন অধিশাখা) যুগ্মসচিব সাইফুর রহমান খান।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সাক্ষাৎকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারের সহযোগিতা আরও জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিকে স্বাগত জানান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। মাননীয় উপাচার্য আগত অতিথিকে নান্দনিক চবি ক্যাম্পাস ঘুরে দেখার ব্যবস্থা করেছেন। আগত অতিথি মাননীয় উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতামূলক কার্যক্রম অব্যহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

Advertisement