তারাগঞ্জে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৩

839

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

বুধবার (২১ জুলাই) বেলা আড়াইটার দিকে তারাগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে আনজিরনেছা কৃষি ইনস্টিটিউটের সামনে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারাগঞ্জ আনজিরনেছা কৃষি ইনস্টিটিউটের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের সঙ্গে ঢাকা থেকে আসা হিমাচল পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক আরও চার যাত্রীসহ অন্তত ৩০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ওভারটেক করতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কার্যক্রম চলছে বলেও তিনি জানান।

Advertisement